, ,

কবিতা / অসিয়ত_অনুশোচনা / ইউনুস ভূঁইয়া

নিউজটি শেয়ার করুন

অসিয়ত_অনুশোচনা 

কিছুটা সমর্থন দিয়ে এগিয়ে দেয়া পরম সদয়তা।
কোমল হাত বাড়িয়ে দিলে মানবতাই জিতে যায়।
কেমন যেন শাঁখেরকরাত আশাহত করে দাম্ভিক?
দেবতা অসুর নিধন করে, কুরুচি-ও করে বিনাশ।
চাইলে কারোর মনে মহানায়ক ভনে যাওয়া সহজ
কিন্ত,ঠেকিয়ে দিয়ে উৎসুক হাসে কোন অহমিকা।
প্রতারণা নিশ্চিত পদস্খলন; অসিয়ত অনুশোচনা
প্রতি মুহূর্তে চাহিদার মোকাবিলায় হচ্ছে গবেষণা।
যদিও অনাকাঙ্ক্ষিত! অনটন টেনে আনে নিরিখ
কেউ এড়িয়ে চলে,উপহাস করা বৎসনা’র সামিল
সেই-ই মুখ দেখে, না-দেখেও আন্দাজ করা যায়।
এই মানুষ সমাজবদ্ধ জীব;জীবনের পার্শ্ব চরিত্র।
সেখানে অহঙের বশে ঈর্ষার তীর মেরে দেয় বুকে
মনে বিতৃষ্ণার যে তিরস্কার সাক্ষী থাকে আকাশ।
কিন্তু,বাস্তবে তেমন ক্ষতির সম্মুখীন হয়নি কেউ?
গোপনীয়তা আর রহস্যের চোরাবালি লুকিয়ে রয়
এ-প্রকৃতির মাঝে অন্যের জন্য সুশোভন উদারতা
মুখচ্ছবি মলিন হলেও দুরাচারী হে’সে কথা বলে!
ভিন্ন রূপে এ-স্বল্প পরিসরে উপকার করা কি হয়?
সরাসরি যিনি দেখেন তাঁর দৃষ্টি এড়ানো কি যায়।
প্রতিহিংসা য়শ নয়!সৃষ্টির মাঝে বিকৃত মানসিক।
উদার-নৈতিক হলে তাঁর মাঝে থাকে মহানুভবতা।