, ,

একটা নদি মেঘের মত

নিউজটি শেয়ার করুন

একটা নদি মেঘের মত, মন উড়িয়ে বৃষ্টি ঝরায় চলায় পথের বাঁকে,

একটা আকাশ আষাঢ় শ্রাবণ পরাগ মেখে অন্তবিহীন জলের খেয়া সে যে।
এক জানালা বৃষ্টি ধোয়া মেঘের ফোঁটা –
ফোঁটায় ফোঁটায় হৃদ গহীনে নিবিড় পরশ রাখে
ছন্দহারা বাতাসও আজ ভেজা ডানার
রাত্রি জাগা পাখি, মেঘের সাথে সারাটা রাত
তাল মিলিয়ে
পাতায় পাতায় দুরের কথন আঁকে।
দুর বরষার লিখন লিপি পড়শি দীঘির
নিথর কলরব -, অনায়াসে সব হৃদয়ে পাঠ
ধরার ধুলোর প্রতিকণা- মেঘের কণায় দারুন মাখামাখি, অনুভবের জলোচ্ছ্বাসে মেঘ ভেসে যায় অস্ত রেখায় ফেলে আসা গহীন স্মৃতির দিন।
একটানা বীন নিঝুৃম গহীন শ্রাবণ বেলার
ঘুমপাড়ানি আয়েশ মুখর গান
তবুও দুর দিনের আকাশ হতে
টাপুর টুপুর মেঘের কণা ঝরে,
মেঘলা আকাশ বজ্র গভীর তান।
মেঘের বাড়ি যায় ভেসে যায় আষাঢ় দীঘল শ্বাসে।
একটা আকাশ বিরহী সুর , স্বজন হারা
ব্যকুল ধারায় ঝরে
কবে যেন আসবে বলেছিল –
এই শ্রাবণের জলের ধারায় – জলস্রোতে নাকি?