নিজস্ব প্রতিবেদন │ দৈনিক স্বদেশ বিচিত্রা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলের আয়োজন করেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটোয়ারী।
মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।
পাশাপাশি অনুষ্ঠান শেষে এমদাদ পাটোয়ারী ঢাকা-৭ আসনের নেতা হামিদুর রহমান হামিদ ভাইয়ের পক্ষে ভোট প্রার্থনা করেন।
তিনি দোয়া করেন— ধানের শীষের পক্ষে বিপুল ভোটে বিজয় আসুক এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই ঐক্যবদ্ধ হোক।
এ সময় ৩৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আয়োজনে: ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক
এমদাদ পাটোয়ারী







