, ,

হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির আয়োজনে মানবিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির উপদেষ্টা এবং বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি। প্রধান আলোচক ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল চীফ এডভাইজার টু গভর্নর ড. মোঃ আলমগীর হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এস এম সারোয়ার হোসেন, নন পলিটিক্যাল জার্নালিষ্ট অর্গ্যানাইজেশন চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূইঁয়া, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী সহ প্রমুখ।