অদ্য ২৮/১১/২০২৬ইং তারিখ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় নয়া পল্টনস্থ “ভাষানী মিলণায়তন ঢাকায়, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসাসিয়েশন (রেজি নং: বি-৬৬৪) সিবিএ’র বিশেষ সাধারণ সভা মোঃ ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্তে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশন এবং জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল বাশার। এছাড়া আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রনী ব্যাংক, পূবালী ব্যাংক এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। সভায় এমপ্লয়ীজ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রাশেদা খানম, গাইবান্ধানর সাবেক সভাপতি বাবু নীলাদ্রী সরকার, ময়মনসিংহের সাবেক সাধারণ সম্পাদক তারেক আহমেদ খান এবং মোঃ নুরুল আমিন। সভায় সারা দেশ থেকে ৪ শতাধিক প্রতিনিধি যোগদান করেন। যাহাতে প্রায় ২০ জন প্রতিনিধি বক্তব্য রাখেন।
১। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহিত ও অনুমোদিত হয়। সভায় পহেলা জুন ২০২৬ তারিখ থেকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক সকল সিদ্ধান্ত/কার্যাবলী সমর্থন ও অনুমোদন করা হয়।
২।সভায় নৈতিক স্থলন, দূর্নীতি ও চাঁদাবাজি মামলায় গ্রেফতার কর্তৃপক্ষের সাথে অসদ আচরণ, সংগঠনে একনায়কত্ত প্রতিষ্ঠা সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত সংগঠনের দূর্বৃত্তায়ন কায়েম করে সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করায় সাবেক সভাপতি মোঃ জাকির হোসেনকে সংগঠনের সভাপতি পদ সহ সাধারণ সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
৩। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সংগঠনের প্রয়োজনে সংবিধানের কতিপয় ধারা সংশোধন, সংযোজন ও বিয়োজনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করা হয়।
৪। সভায় অবিলম্বে অস্থায়ী ড্রাইভার, পিটিসি, খন্ডকালীনসহ সকল অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবী জানানো হয়।
৫।সভায় মোঃ জাহাঙ্গীর আলম ও আল আমীন শেখ বাবুলের নেতৃত্বে সংগঠনকে পূর্নগঠন করার সিদ্ধান্ত দায়িত্ব অর্পন করা হয়।
৬। সভায় সর্বসম্মদ সিদ্ধান্তক্রমে কেন্দ্রীয় কমিটি গড়ঠনকল্পে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন/ নির্বাচন পরিচালনা পরিষদ অনুমোদন করাহয়।
৭। সভায় অর্গ্যানোগ্রাম সংশোধন করে সকল গ্রেডে সার্ভিস কাউন্ট করে যথাসময়ে পদোন্নতি প্রদানের দাবি জানানো হয়।
৮। সভায় গৃহনির্মাণ ঋণ সহজীকরণ সহ সিলিং বৃদ্ধির দাবী জানানো হয়।
৯। সভায়, সুদবিহীন মটর সাইকেল, কম্পিউটার ও আসবাবপত্র ঋণ প্রদানের জোর দাবী জানানো হয়।
১০। ব্যাংকের কার্যাদি সুচারুভাবে পরিচালনার স্বার্থে জুনিয়র ক্লার্ক, এসিসটেন্ট ক্যাশিয়ার কাম ক্লার্ক, গোডাউন কিপার, সাপোর্টিং স্টাফ, গুদাম প্রহরী, ক্লিনার কাম ফরাস পদে স্থায়ী নিয়োগের জোড় দাবি জানানো হয়।
সভায় উপস্থিত প্রতিনিধিগণ উপরোক্ত দাবীসমূহ পূরণের জন্য ব্যাংক কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান।
সর্বশেষে সভার সভাপতি উপস্থিত অতিথীবৃন্দ, সাবেক নৈতৃবৃন্দ ও জেলা প্রতিনিধিদের গঠনমূলক বক্তব্য/পরামর্শ প্রদান, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও প্রস্তাবাবলী অনুমোদন করায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।







