, ,

সাভারের গেন্ডায় জ্ঞানদীপ ল্যাবরেটরি স্কুলে ৫৫তম বিজয় দিবস উদযাপন

নিউজটি শেয়ার করুন

১৬ই ডিসেম্বর (মঙ্গলবার) সাভারের গেন্ডায় অবস্থিত জ্ঞানদীপ ল্যাবরেটরি স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের তুলির আঁচড়ে ফুটে ওঠে বিজয়ের নানা রঙ ও রূপ।

চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জ্ঞানদীপ ল্যাবরেটরি স্কুলের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে তোলে। তাদের প্রাণবন্ত পরিবেশনা সকলের মাঝে বিজয়ের আনন্দ ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি জনাব মোঃ আব্দুর রশিদ জিতু। এছাড়াও স্কুলের অধ্যক্ষ আমিন উদ্দিন খান সুমন, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আরও আনন্দমুখর করে তোলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্কুলের অধ্যক্ষ আমিন উদ্দিন খান সুমন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এই আয়োজনের মাধ্যমে জ্ঞানদীপ ল্যাবরেটরি স্কুল শুধু বিজয় দিবস উদযাপনই করেনি, বরং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।