, ,

সাদুল্লাপুরে বাসের ভিতর থেকে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকবিরোধী অভিযানে বাসের ভেতর থেকে দুই কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ শাকিল আহমেদ (২৭)। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ০৭নং বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া এলাকার বাসিন্দা। তার জাতীয় পরিচয়পত্র নম্বর-৭৮১৭৩৩৮৮৩৮ এবং জন্মতারিখ ১৫ আগস্ট ১৯৯৮।
অভিযান চালিয়ে তার বহন করা কালো রংয়ের একটি স্কুল ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় বড় এক পোটলা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন ২ কেজি এবং স্থানীয় অবৈধ বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
উদ্ধার ও গ্রেফতারের ঘটনাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় প্রযোজ্য হওয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।