, ,

সাংবাদিক কাজী ফারুক হত্যা চেষ্টা মামলা।। সিসি ক্যামেরা ফুটেজ দেখতে নারাজ তদন্ত কর্মকর্তা মোমেন

নিউজটি শেয়ার করুন

সিনিয়র সাংবাদিক ও জাসদ ( শাজাহান সিরাজ ) কেন্দ্রীয় সভাপতি কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক কে হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা এস, মোমেন ঘটনার সিসিটিভি ফুটেজ দেখতে নারাজ। অথচ এই মামলায় সিসিটিভি ফুটেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিগত ২৭/১/২০২৬ তারিখ সন্ধ্যায় তাঁকে মুগদা বড় মসজিদ এলাকা থেকে মারধর করতে করতে ডিএমপি’র মুগদা থানায় নিয়ে যাওয়া হয়। গত ১৩/৪/২০২৬ তারিখে এই সংক্রান্তে মুগদা থানায় একটি মামলা করা হয়। মামলা নং ১১( ৪ ) ২০২৬। মামলার তদন্তের দ্বায়িত্ব দেয়া হয় এস, আই মোমেন কে। অভিযোগ রয়েছে তিনি দ্বায়িত্ব পাওয়ার পর থেকে আসামীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। মামলার দৃশ্যমান কোনো অগ্রগতিও নেই। বাদী কাজী ফারুকের তার উপর কোনো আস্হাও নাই। এমতাবস্হায়, মামলাটি ডিবিতে স্হানান্তরের আবেদন করা হবে আদালতে। আসামীরা জামিনে এসে, জামিনের শর্ত ভঙ্গের মত কাজ করে যাচ্ছেন।