যশোর প্রতিনিধি: দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার খুলনা বিভাগীয় বিশেষ প্রতিনিধি সাংবাদিক আসিফ আকবর সেতুর মা মাহমুদা বেগম আখির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক, কবি, সাহিত্যিক ও লেখক অশোক ধর।
এক শোকবার্তায় অশোক ধর মরহুমা মাহমুদা বেগম আখির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত সাংবাদিক আসিফ আকবর সেতু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেন।
উল্লেখ্য, বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে যশোরের দড়াটানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা বেগম আখি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন সন্তান রেখে গেছেন।
মহান আল্লাহ মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আমিন।






