, ,

সর্বস্তরে রাষ্ট্র ভাষা বাংলা প্রচলনের আকাঙ্খার মানুষ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের চিরবিদায় 

নিউজটি শেয়ার করুন

অদ্য সকাল সাড়ে ১১ টায়  ‘রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি ‘ র সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ রাষ্ট্র ভাষা বাংলা রক্ষা কমিটি ‘ র সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ – এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন অংশ গ্রহণ করেন সহ-সভাপতি এডভোকেট আবু ইয়াহিয়া দুলাল, আসাদুর রহমান খান,  যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা নাজনীন আখতার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মোহন, সম্মানিত সদস্য যথাক্রমে রেহেনা সুলতানা, শহীদ ভাষাসৈনিক আবদুল জব্বারের নাতনী আফরোজা বেগম, রেহেনা পারভিন, মিলনখান প্রমূখ।
 রাষ্ট্র ভাষা বাংলা রক্ষা কমিটি ‘ র সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ বলেন, বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবী বিশিষ্ট লেখক, সমাজ ও  রাষ্ট্রচিন্তক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয়  শিক্ষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারালো। একজন দেশপ্রেমিক,  নিঃঅহংকারী সাদা মনের মানুষের এমন মৃত্যু আমরা চাই নাই। স্যারের হঠাৎ করে এইভাবে চলে যাওয়াটা আমরা অর্থাৎ দেশবাসী মেনে নিতে পারছে না। জনাব আবুল কাসেম ফজলুল হক ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কাজে গোপনে যুদ্ধ পরিচালনা করার জন্য সহযোগিতা করে থাকতেন। শুধু তাই নয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আমৃত্যু দেশের জন্য কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি শোকাভিভূত।