, ,

সমাজের পিছিয়ে পড়া অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে হবে,, বগুড়ায় এমপি বাদশা

নিউজটি শেয়ার করুন

বগুড়া সদর – ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে হবে।

নারীরা আজ পিছিয়ে নেই, তারাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুন্দর একটা সমাজ গড়ে তুলতে নারীর ভূমিকা অপরিসীম। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় এবং প্রোগ্রাম ফর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট (পেসড)-এর বাস্তবায়নে অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ করেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, একটি ছাগল শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে এটি পরিবারের জন্য ভবিষ্যতে আয়ের একটি স্থায়ী উৎস হতে পারে। এর মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে পারবে। তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরুর সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি, বিএনপি নেতা শামিম হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক বিপুল কর্মকার, সদস্য সচিব শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা বিপুল প্রমূখ।
সুব্রত ঘোষ
বগুড়া