, ,

শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

 

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি’র উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১জুন সোমবার বিকালে তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি ও প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সোনাতুন্দী যুব সংঘ ফুটবল একাদশ দ্বারিয়াপুর ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় বিদেশি ও জাতীয় দলের খেলোয়াড়রা অংশ গ্রহন করে খেলার সৌন্দর্য আরো বৃদ্ধি করেন।

বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও রাজনীতিবিদ শিল্পপতি কাজী হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন।
খেলা শেষে সংগঠনটির সভাপতি মিয়া আলী আকবরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আলমগীর হোসেন ও আমিনুর রহমান খান পিকুল, শিল্পপতি সাহিদুল ইসলাম, শিল্পপতি শামসুজ্জামান শিমুল, ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম পিকুল, পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক ডাঃ কাজী খসরুল আলম ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিপুল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা হারুণ অর রশিদ, শ্রীপুর রিপোটার্স ইউনিটির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ,সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু,দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম পিকুলসহ বিএনপি অন্যরা।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় সোনাতুন্দী যুব সংঘ ফুটবল একাদশের খেলোয়াড় এনামুল হক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন বাংলাদেশের আলোচিত জাতীয় ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায়। খেলাটি পরিচালনা করেন আবুল বাসার।