, ,

শ্রমিক আন্দোলনে উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক- বিভিন্ন স্থাপনায় আগুন দেয় শ্রমিকরা

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। মৌচাক এলাকায় পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

১ নভেম্বর সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও চন্দ্রা পর্যন্ত বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল ও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

শ্রমিকদের আন্দোলন ঘিরে কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ দিকে চন্দ্রা পল্লিবিদ্যুৎ এলাকায় ট্রপিকাল মন্ডল গামেন্টস এ শ্রমিক ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা টাওয়ার শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
এক পর্যায়ে বিক্ষুব্ধ গামেন্টস শ্রমিকরা মন্ডল গামেন্টস এর জুট সেকশনে আগুন ধরিয়ে দেয়।ও গামেন্টস এর শ্রমিকদের জন্য কোম্পানির আমার বাজার নামে সুপারশপ পুড়ে শেষ হয়ে যায়।পরিস্থিতি নিয়ন্তণে আনতে কিছু শ্রমিক গামেন্টস এর ভিতরে থাকা পানির পাইপ নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।

এদিকে গামেন্টস এর আগুন পাশের মার্কেটে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মার্কেটের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেওয়া হিরিক লাগে।

এদিকে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে এখন পর্যন্ত কার্যকর সমাধানের খবর পাওয়া যায়নি। আন্দোলনকে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করায় সাধারণ যাত্রী, পরিবহনশ্রমিক ও পথচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।