, ,

শিশুসাহিত্যিক কবি জাহানারা জানি স্মরণে নিবেদিত, কবিতা,আবৃত্তি, স্মৃতিচারণ অনুষ্ঠান

নিউজটি শেয়ার করুন

২৮ শে জুন বিকাল ৪টায় বাংলা একাডেমি কবি আল মাহমুদ কর্ণারে শিশুসাহিত্যিক কবি জাহানারা জানি নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি স্মরণ স্মৃতিচারণ অনুষ্ঠান হয়। বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক কবি আসলাম সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী। অনুষ্ঠানে উদ্বোধনী আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু। অনুষ্ঠানে সাম্মানিক অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক বহুমাত্রিক লেখক তপন বাগচী,কথাসাহিত্যিক মনি হায়দার, স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক কবি অশোক ধর,পুঁথি কবি হাসিনা মমতাজ, কবি আবদুল গনি মিয়া, বর্ষীয়ান কবি জালালুদ্দিন নলুয়া,কবি লুৎফা জালাল,ছড়াজন ইউসুফ রেজা, অধ্যক্ষ কবি মোহাম্মদ খান, কবি আবৃত্তিকার ফেরদৌসী কুঈন, আবৃত্তিকার রাজিয়া রহমান, কবি মানিক চৌধুরী, কবির জীবনসঙ্গী মোঃ আঃ শুক্কুর,কবি পুত্র এবিএম জাহিদ সারওয়ার সোহাগ, এএসএম জাকির হোসাইন, কবি কন্যা জান্নাতুল ফেরদৌস তনু, কবি ভাগনা গল্পকার শিহাব শহিদুল,কবি নিল হাসান, কবির দেশ থেকে আগত কবি নাজমুল হেলাল, কবি হেনা খান, কবি শুভ্রা বিশ্বাস,কবি ফাতিমা এ্যানি। অনুষ্ঠানে প্রধান অতিথি উত্তর যাত্রাবাড়ী লিটল স্টারস স্কুলে সততার বই মেলায় কবির বই বিক্রয় অর্থ তুলে দেন কবির নাতি শিশু জারিফকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি বাপ্পী রহমান এবং আবৃত্তিকার আনোয়ার হাসান বাবু।