, ,

শিরোনাম :– অন্তর পোড়া ধোঁয়া

নিউজটি শেয়ার করুন

কাছে থাকলে কেহ নাহি তাকে বুঝে,
হারিয়ে গেলে সবাই তাকে খোঁজে।
মুখ দেখে মানুষের কষ্ট নাহি যায় বুঝা,
জীবনটা বৈচিত্রময় নয়তো এত সোজা।

এই পৃথিবীটা বড়ই এক অদ্ভুত জায়গা,
এই জীবনটা ঠুনকো একেবারেই ফাঁকা।
চেনা মানুষগুলোর নানা রকমের মুখোশ,
ক্ষণে ক্ষণে রূপ বদলায় স্বভাবের দোষ।

বিশ্বাস করে না কেউ মুখের কথা,
কেউ বুঝেনা কোনো মানুষের ব্যথা।
ক্ষুধার রাজ্যে পৃথিবীটা বড়ই কঠিন,
কষ্টে হাসিগুলো হয়ে যায় মলিন।

বুকের ভিতর দাউ দাউ করে আগুন জলে,
দেখে না কেউ অন্তর পোড়া আগুনের ধোঁয়া।
হৃদয় মাঝে শত সহস্র রকমের ক্ষতের কষ্ট,
কখনো যায় না দেখা,যায় না তারে ছোঁয়া