হেমন্তের ধানের ক্ষেতে এবার
এলো শালিক পাখি।
পাকা ধানের গন্ধে উঠে,
কিচিরমিচির ডাকি।
মনের সুখে নানা সুরে,
শালিক গান গায়।
হেমন্তের ঝরে পড়া ধান,
শালিক খুঁটে খায়।
সন্ধ্যা হলে শালিক পাখি,
আপন নীড়ে ফিরে।
সুখের গান গায় শালিক,
হেমন্তকে যেন ঘিরে।





