, ,

শরীয়তপুরে ছাত্রদলের বিজয় পতাকা মিছিলে বিএনপির প্রার্থী সাঈদ আসলাম দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ছাত্রদল সর্বোচ্চ দিয়ে পাশে দাঁড়ায়: সাঈদ আহমেদ আসলাম

নিউজটি শেয়ার করুন

মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুরে ছাত্রদলের বিজয় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকালে শরীয়তপুর জেলা ছাত্রদলের উদ্যোগে সদর উপজেলার সামন থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পালং উত্তর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিয় হয়।

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির হোসেন ও সদস্য সচিব মোঃ সোহেল তালুকদারের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
এসময় প্রধান অতিথি সাঈদ আহমেদ আসলাম বলেন, দেশ ও জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার সর্বোচ্চ দিয়ে পাশে দাঁড়ায়। এটাই শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্রদলের শিক্ষা। ছাত্রদল নিজেদেরকে দেশের ক্রান্তিলগ্নে, বিশেষত দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অধিকার আদায় এবং ছাত্রদের কল্যাণে সবসময় সক্রিয় ভূমিকা পালন করে। আর বিএনপি সবসময়ে মানুষের কল্যাণে কাজ করে। তাই ছাত্র-জনতা সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, তাঁর জন্যও দোয়া করবেন।

এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির, সাবেক সভাপতি মাহাবুব আলম তালুকদার, সাবেক আহবায়ক বিএম মহিউদ্দিন বাদল, সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন খান, সাবেক সভাপতি ভিপি রুহুল আমিন মুন্সি, সাবেক আহবায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, শাহ মোঃ আব্দুস সালাম, আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আঃ জব্বার খান, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহবায়ক ইলোরা হাওলাদার, শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্লা, বর্তমান সভাপতি রুহুল আমিন বেপারী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার সহ জেলা, উপজেলা, পৌরসভা ছাত্রদল এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দলীয় নেতা-কর্মীরা নানা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন।