, ,

লোহাগাড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা

নিউজটি শেয়ার করুন

লোহাগাড়া প্রতিনিধি, সুকুমার নাথ: চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় কলাউজান ইউনিয়নে ৩ টি পরিবারের বসতঘর আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

২৮ ই আগষ্ট শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর কলাউজান রসুলাবাদ পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। এসময় আগুন নিভাতে গিয়ে আনোয়ার,দেলোয়ার ও হাবিবসহ তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন ওই এলাকার মৃত আবদুস সবুরের পুত্র মোজাফ্ফর আহমদ, আনোয়ার ও দেলোয়ার। এদের মধ্যে মোজাফ্ফর কলাউজান রাবারড্যাম কৃষি অফিসের দারোয়ানের কাজ করে বলে জানা গেছে ।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ মেম্বার বলেন,শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মোজাফ্ফর, আনোয়ার ও দেলোয়ারের বসতঘরে আগুনের সুত্রপাত ঘটে বলে জানা যায়।। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়।ফায়ার সার্ভিস আসার আগে ততক্ষণে তাদের বসতঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড়-চোপড় ও নগদ টাকাসহ কয়েক লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।