, ,

লালপুরে হ্যাকিং ও সাইবার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, মোবাইল ও নগদ টাকা উদ্ধার​”

নিউজটি শেয়ার করুন

নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাকিং ও চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।

এ সময় তাঁদের কাছ থেকে সাইবার প্রতারণায় ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।​মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে উপপরিদর্শক (এসআই) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।​গ্রেপ্তারকৃতরা হলেন— মহারাজপুর মধ্যপাড়া এলাকার মোঃ বাবুল আহম্মেদ (২৮) ও মোঃ ওমর ফারুক (১৯), আব্দুলপুর (বাঁশবাড়িয়া) এলাকার মোঃ সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মহারাজপুর এলাকার মোঃ মাহফুজ হোসেন (২১)।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিদগত রাত অর্থাৎ ২৫ আগস্ট ভোর ০৩:২৫ ঘটিকার সময় মহারাজপুর মধ্যপাড়ার সাগর আহম্মেদের বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়।​পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মোঃ বাবুল আহম্মেদের বিরুদ্ধে লালপুর থানায় পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।