সার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের ‘প্রতিষ্ঠাতা ও কার্যকারী সভাপতি’এটিএম মমতাজুল করিম সাহেবের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক বাবু সুজন দে’র সঞ্চালনায়,
১৭ ই জানুয়ারি, রোজ শনিবার বিকেল পাঁচটায়, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় । সাধারণ সভায়
সর্বসম্মত ভাবে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠিত হয় ।
সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা সভাপতি, এটিএম মমতাজুল করিম কার্যকরী সভাপতি, লায়ন এইচ এম ইব্রাহিম ভুইয়া তৃতীয়বারের মত সহ-সভাপতি নির্বাচিত হন ।
টানা তৃতীয়বারের মতো সহ-সভাপতি নির্বাচিত হয়ে তিনি মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আমৃত্যু জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন
Views: 6

