, ,

যুব কণ্ঠ সোসাইটি মিরপুরে ত্রাণ বিতরণ

নিউজটি শেয়ার করুন

যুবকন্ঠ সোসাইটির উদ্যোগে মিরপুরের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হয়। সেখানে যুব কণ্ঠ সোসাইটির যে সকল সদস্য গত তিন-চার মাস আগে সদস্যপদ গ্রহণ করেছিলেন তাদের মধ্যেই সেই ত্রাণ বিতরণ সীমাবদ্ধ ছিল। অনেকেই বিষয়টা অবগত নন যে, মাত্র দুইশত টাকার বিনিময়ে যুব কণ্ঠ সোসাইটির সদস্য পদ গ্রহণ করা যায়। আজকে মিরপুরে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন শামসুন্নাহার বেগম, উপদেষ্টা, যুব কণ্ঠ সোসাইটি, শামীম রেজা, কোঅর্ডিনেটোর খোকন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক সোহাগ কাজী (ডোনার প্রতিনিধি)) ছিলেন। যুব কণ্ঠ সোসাইটির আগামী দিনের সকল কর্মকান্ডে সততা এবং উন্নয়নের সাথে যারা জড়িত হতে চান তাদেরকে সাদরে আমন্ত্রণ জানানো হবে। মিরপুরের এই কার্যক্রম তার বিতরণের কার্যক্রম সুসম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো যাচ্ছে।।