মানুষের সেবাই রাজনীতি এই অঙ্গীকারে দৃষ্টান্ত স্থাপন করলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের তরুণ নেতা আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ।
নিজের অর্থায়ন ও উদ্যোগে তিনি নির্মাণ করলেন একটি বাঁশের সাঁকো, যা বদলে দিয়েছে ৫০টি পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা।
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের আমদীর পাড়া বটতলায় খাল পারাপারের জন্য দীর্ঘদিন ধরে কোনো সেতু বা চলাচলের সুবিধা ছিল না। ফলে স্থানীয়রা, বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধরা বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। বর্ষাকালে পানি বেড়ে গেলে গ্রামের মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তেন বাইরের বিশ্বের সঙ্গে।
এই পরিস্থিতিতে এলাকাবাসীর অনুরোধে মানবতার সেবায় এগিয়ে আসেন আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ। তাঁর উদ্যোগ ও অর্থায়নে একদিনেই নির্মিত হয় শক্তপোক্ত বাঁশের সাঁকো। ফলে এলাকার বহুদিনের যাতায়াত সমস্যার সমাধান হয়।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন,
আগে স্কুলে যেতে আমাদের ছেলেমেয়েরা কাদা ও পানিতে পড়ে যেত। এখন এই সাঁকোর জন্য আমরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারছি। নিশাদ সাহেব আমাদের জন্য আশীর্বাদ।
আরেক বাসিন্দা রেহানা বেগমের কণ্ঠে কৃতজ্ঞতা,
আমরা বহুবার বিভিন্ন জায়গায় আবেদন করেছি, কেউ কর্ণপাত করেনি। নিশাদ ভাই মানুষের মতো মানুষ তিনি নিজে এসে আমাদের পাশে দাঁড়ালেন।
এই বিষয়ে আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ বলেন,
মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার রাজনীতির উদ্দেশ্য। সাঘাটা-ফুলছড়ির প্রতিটি মানুষ যেন উন্নয়ন ও সুযোগ-সুবিধা পায়, সেটাই আমার চাওয়া। জনসেবা আমার জীবনের অংশ।
নিশাদ শুধু এই সাঁকো নির্মাণ নয়, বরং দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, অসহায় পরিবার ও যুবসমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর এই ধারাবাহিক মানবিক উদ্যোগ তাঁকে করে তুলেছে তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ও সাধারণ মানুষের প্রিয় মুখ।স্থানীয়দের ভাষায়
যখন কেউ পাশে থাকে না, তখন পাশে থাকেন নাহিদুজ্জামান নিশাদ।





