, ,

মাগুরা শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিউজটি শেয়ার করুন

মাগুরা শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রাম নিবাসী মোঃরিয়াজুল শেখের জ্যেষ্ঠ পুত্র রিফাত শেখ (৩৫) সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেন।
গত ১৯ মে বিকাল ৬ ঘটিকায় গোয়ালপাড়া ডাবল ব্রিজ এর পাশে মোটরসাইকেল এক্সিডেন্ট করে।স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মাগুরা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা মেডিকেলে পৌঁছানোর আগেই ১৯ মে রাত ১১টাই রিফাত শেখের মৃত্যু হয়। মৃত রিফাত শেখ ৬ বছর বয়সি একটি পুত্র ও তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রেখে যান । রিফাতে বাবা ছেলের মৃত্যুতে বাবা পাগল প্রায়।তিনি সকলের নিকট তার ছেলের রুহের মাগফেরাত কামনা করেছেন।এই অকাল মৃত্যুতে শ্রীপুর উপজেলার আমতৈল এবং তারাউজিয়াল গ্রামে এক শোকের ছায়া নেমে এসেছে।