বিজয়ের মাস ডিসেম্বর। মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশুদের জাতীয় পতাকা, স্মৃতিসৌধ অংকন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ (১৩ডিসেম্বর,শনিবার) সকাল ১০ ঘটিকা হতে।
মনিকা একাডেমির আয়োজনে ও চন্দ্রকথা সাহিত্য রাজ্যের সহযোগিতায় নড়াইল শহরের ,
ভওয়াখালীর দেবদারতলা এলাকায় মোল্যা কমপ্লেক্সে একাডেমির নিজস্ব কার্যালয়ে।
উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় দুইটি বিভাগের দুইটি শাখায় বিজয়ী ৮ জন কে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতা শেষে একাডেমির অফিস সহকারী (খন্ডকালীন) সুমাইয়া আক্তার বন্যার উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মনিকা একাডেমি ও চন্দ্রকথা’র পরিচালক ও আবৃত্তি প্রশিক্ষক সবুজ সুলতান (শাওন) এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর শিক্ষার্থী তাজ মুহাম্মদ অনিম, মনিকা একাডেমির সহকারী প্রশিক্ষক শিল্পী মোহিত বিশ্বাস, একাডেমির অভিভাবক সদস্য রত্না খানম ও জলি পারভীন প্রমুখ।







