, ,

মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত।

নিউজটি শেয়ার করুন

। আজ রবিবার (১৮ জানুয়ারী) সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুমিল্লা মহানগরীর ৮ নং ওয়ার্ড বি এন পির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ নির্বাচনী আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বি এন পির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি জননেতা উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বি এন পির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সেলিম,জেলা বি এন পি নেতা অধ্যাপক সরওয়ার জাহান দোলন,মহানগর বি এন পি নেতা অধ্যাপক নেছার আহমেদ রাজু, মহানগরীর অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে র নেতৃবৃন্দ