ভোলার দৌলতখান উপজেলার চর নেয়ামতপুর মুন্সির চর এলাকায় কথিত ভূমিদস্যু চক্রের একজন সক্রিয় সহযোগী আরমান ওরফে সমস্যা আরমানকে আটক করেছে স্থানীয় জনগণ।
পরে তাকে গণপিটুনি এড়াতে এলাকাবাসী পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয়কে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে
চর নেয়ামতপুর ইউনিয়নে কথিত ভূমিদস্যু চক্রের একদল সদস্য দীর্ঘদিন ধরে লুটপাট চালিয়ে আসছে তারই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর বৃহস্পতিবার লুটপাটের সময় স্থানীয়রা বেরিকেট দিয়ে আরমান ওরফে সমস্যা আরমানকে আটক করেন এমনটাই দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে বশির মেম্বার নামে এক ব্যক্তি একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় নানাবিধি অবৈধ কর্মকান্ড চালিয়ে আসছে।
তিন দীর্ঘদিন ধরে উক্ত চর এলাকাগুলোতে জমি দখল রাহাজানি ডাকাতি নারী নির্যাতন সহ অসংখ্য অপরাধের নেতৃত্ব দিয়ে আসছেন।
এদিকে এলাকাবাসীর দ্রুত স্থায়ী শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত বশির মেম্বারের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ——বলেন এই বিষয়ে আমাকে কেউ কিছুই জানায়নি এইমাত্র আপনি ফোনে বলেছেন আমি শুনতে পেয়েছি।


