, ,

বিপুল পরিমাণে গুলি ও পাঁচটি পিস্তাল সহ এক মহিলা আটক

নিউজটি শেয়ার করুন

মহানগরী খুলনার হরিণটানা থানার পুলিশ, সাতক্ষীরা মেইন রোডের পাশে নিজ খামার নামক স্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্র গুলিসহ মহিলা কে আটক করেছে।

 

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে খুলনার হরিণটানা থানার অন্তর্গত নিজ খামার নামক স্থান থেকে আটক করা হয়েছে মহিলাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ সকালে খুলনা জিরো পয়েন্ট থেকে কৈয়াবাজার পর্যন্ত ব্যাপক টহল বসায়। এবং বিভিন্ন প্রকার যানবাহনে তল্লাশি চালাতে থাকে। একপর্যায়ে সকাল সাড়ে দশটার দিকে বোরকা পরিহিত মধ্যবয়সী নারীর ব্যাগ তল্লাশি করে ৯০ রাউন্ড গুলি ও পাঁচটি বিদেশি পিস্তল উদ্ধার করে। মহিলাকে তাৎক্ষণিক গ্রেফতার করে হরিণটানা থানা নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মহিলা কোন প্রকার মন্তব্য করতে চাইছে না। রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত মহিলা থানা পুলিশের হেফাজতে রয়েছে