মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ) কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির পক্ষ থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, এডাবের কর্মসূচী পরিচালক কাওসার আলম মুন্সী (কনক),প্রশিকার ফিল্ড অপারেশন পরিচালক প্রদীপ কুমার ঘোষ,এসএম সেলিম আখতার পরিচালক লবি এন্ড এডভোকেসী বিভাগ এডাব ,মোঃ আফসার আলী প্রধান কর্মকর্তা আইটি বিভাগ প্রশিকা,এডাবের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী নুরুল আমিন স্বপন, এডাব ঢাকা মহানগর সহ-সভাপতি ইএসডব্লিউএস এর চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক খলিফা, মহানগর কমিটির সদস্য সচিব শীল্ড নির্বাহী পরিচালক মাহবুব আলম ফিরোজ,মহানগর কমিটির নির্বাহী সদস্য অঙ্গীকার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী হুমায়ূন কবীর মুজিব, অঙ্গীকার ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সুলতানা, এডাব মনিটরিং ও ইভালিয়েশন কর্মকর্তা সমাপিকা হালদার ও প্রশাসন কর্মকর্তা জুয়েল হোসেন সহ প্রমুখ।






