, ,

বালু নিয়ে পূর্ব বিরোধের জেরে চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ও জামায়াত কর্মী ইউসুফকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে বালু ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে কনকাপৈত ইউনিয়নের জামায়াত কর্মী ও ইসলামী সংগীত শিল্পী মোঃ ইউসুফকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফারিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ ও তার গাড়ি চালকদের বিরুদ্ধে, সোমবার দুপুরে আমজাদের বাজারে এই ঘটনা ঘটে, গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়, নিহত ইউসুফ কনকাপৈত বাজার এলাকার বাসিন্দা এবং এলাকায় ইসলামী সংগীত শিল্পী হিসেবে পরিচিত ছিলেন, জীবিকার প্রয়োজনে তিনি সম্প্রতি মোটর রাইডার হিসেবে কাজ করতেন, স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও সরবরাহ নিয়ে আজাদ গ্রুপের সাথে ইউসুফের বিরোধ চলছিল, এ নিয়ে আজাদ তাকে আমজাদের বাজার সীমানায় প্রবেশ না করার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার ইউসুফ ব্যক্তিগত কাজে আমজাদের বাজার এলাকায় এলে আবুল কালাম আজাদের নেতৃত্বে তার কয়েকজন গাড়ি চালক তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান, এ ঘটনায় কনকাপৈত ও বাতিসা ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে, নিহতের পরিবার ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।