, ,

বারদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল আলীকে দেখতে চাই এলাকাবাসী

নিউজটি শেয়ার করুন

আসন্ন সোনারগাঁও উপজেলা বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন উদ্দীপনা ও ব্যাপক প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই নির্বাচনে বারদী ইউনিয়নের যুবদলের আহবায়ক আব্দুল আলীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই সর্বস্তরের জনগণ। তার পিতা মরহুম আব্দুর রহমান মুন্সী বারদী ইউনিয়ন পরিষদের সভাপতি ছিলেন সুনামের সহিত। আওয়ামীলীগ আমলে এ পরিবার সবাই জেল, জুলুম ও নির্যাতনের শিকার ছিল। আব্দুল আলী বলেন আমি যদি বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারে এলাকার হিন্দু মুসলমান সাথে নিয়ে সুন্দর, সুশৃংখল ও স্মার্ট ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো। এলাকা থেকে মাদক নির্মুল করা, শিক্ষা ও খেলাধুলার মান উন্নয়ন করাই হবে আমার প্রথম কাজ। রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার নেশা।
জনগণের প্রতি আমার অঙ্গীকার স্পষ্ট, মানুষের কথা মনোযোগ দিয়ে শুনবো , জনগণের ন্যায্য অধিকার ও স্বার্থের কথা তুলে ধরব। ক্ষমতা বা পদ নয়, জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।