আবদুল হান্নান হীরা: বাংলাদেশের একটি সুনাম ধন্য লজিস্টিক্স ফ্রেইট ফরোয়ার্ডস প্রতিষ্ঠান বাংলাদেশের বেঙ্গল এয়ারলিফট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আরিফ রহমান ২০২৬–২০২৮ মেয়াদে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডস অ্যাসোসিয়েশন (BAFFA) এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ-ফ্রেঞ্চ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BFCCI) এর ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন লজিস্টিক্স এবং ফ্রেইট ফরোয়ার্ডস ব্যবসা নিয়ে উনার দৃষ্টিভঙ্গি আত্ম বিশ্বাস নিয়ে এগিয় যাচ্ছে এবং প্রমাণিত ট্র্যাক রেকর্ডের সাথে আরিফ রহমান ব্যবসার জন্য অগ্রগতি এবং উদ্ভাবনের পক্ষে অব্যাহত রেখে বিশেষ অবদান রেখে যাচ্ছেন । আরিফ রহমান উক্ত পদ দুটিতে নির্বাচিত হওয়ায় এ এস এম লজিস্টিক পরিবারের পক্ষে মোঃ আরিফ হোসেন ফুলেল শুভেচ্ছা জানান, এ সময় দু’জন দু’জন এর শারীরিক সুস্থতা কামনা করেন।






