
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালনকালে সংগঠনের স্বার্থ, সাংগঠনিক ঐক্য এবং সহকর্মীদের ন্যায্য দাবি আদায়ে পাশে আন্তরিক চেষ্টা করেছে যিনি বর্তমানে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নাজির পদে কর্মরত আছে।
আসন্ন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সুমন হালদার সভাপতি পদপ্রার্থী। এই নির্বাচন সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সভাপতি প্রার্থী জানতে চাইলে সুমন হালদার বলেছেন নির্বাচনে যারা প্রার্থী, তাঁরা প্রত্যেকেই আমাদেরই সহকর্মী এবং সংগঠনের নিবেদিত সদস্য। তাই পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে সংগঠনের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই।
আমার অগ্রাধিকার হবে, বিচার বিভাগের কর্মচারীদের বৈষম্য নিরসন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং যৌক্তিক দাবিসমূহ সাংগঠনিকভাবে আদায়ে কার্যকর ভূমিকা রাখা।পদমর্যাদা, কর্মস্থল বা অবস্থানভেদে কোনো সহকর্মী যেন নিজেকে অবহেলিত বা বঞ্চিত মনে না করেন, সে লক্ষ্যে সকল পর্যায়ের কর্মচারীদের মতামত, সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।
আপনারা যদি আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে নেতৃত্বকে কর্তৃত্বের নয়, দায়িত্ব, জবাবদিহিতা ও সেবার মাধ্যম হিসেবে গ্রহণ করব। সংগঠনের প্রতিটি সদস্যের সঙ্গে সমন্বয় করে, সবার পরামর্শ ও মতামতকে গুরুত্ব দিয়ে এবং ন্যায়সংগত দাবির পক্ষে সরব ও দৃশ্যমান ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করব।
আমি বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে সংগঠন বড়, বিভাজনের চেয়ে ঐক্য শক্তিশালী এবং পারস্পরিক সহযোগিতাই আমাদের সফলতার মূল ভিত্তি। সেই ঐক্যকে আরও সুদৃঢ় করে সকল পর্যায়ের কর্মচারীদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করাই হবে আমার অঙ্গীকার।
আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই আমার পথচলার শক্তি।
আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।







