এনায়েত হোসাইন পলাশ।
বসন্ত এলো যে ধরায়,
প্রশান্তির আবেশ যে ছড়ায়।
জাগিয়া উঠেছে প্রকৃতি
চারিদিকে কোলাহল আনন্দধারা
মুগ্ধতার পরশে মন জুড়ায়।
মাতাল হাওয়ার উদাসী মন
এনেছে প্রাণের চঞ্চলতা,
সপ্তবীনার সুর হৃদয় গহীনে
ছুঁয়ে ছুঁয়ে যায় কোমলতা।
কোকিলের কুহু কুহু তানে
হৃদয় দুয়ার খোলে
মুখরিত প্রাণে অবনী,
পুষ্পে পল্লবে সুশোভিত
পটে আঁকা অনুপম লাবনী।







