বগুড়ায় ধান ক্ষেত থেকে আব্দুল লতিফ (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল লতিফ বগুড়ার গাবতলী উপজেলার মরিয়া নিশিন্দারা পশ্চিম পাড়া গ্রামের মৃতঃ মোবারক আলী আকন্দের ছেলে। ঘটনার স্থল পুলিশ পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লতিফ আকন্দ প্রতিদিনের ন্যায় গত শনিবার দিবাগত রাতের খাবার খেয়ে শ্যালো মেশিন ঘরে রাতে ঘুমাতে যায়। রাতে কোন এক সময়ে দুর্বৃত্তরা শ্যালো মেশিনের ঘরে প্রবেশ করে তার গলায় ফাঁস দিয়ে হত্যা করে পাশের এক ধান ক্ষেতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ জানায় নিহত আব্দুল লতিফের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরেই আব্দুল লতিফ কে হত্যা করা হতে পারে। বিষয়টি সঠিক কারন উদ্ধার করতে তদন্ত শুরু করা হয়েছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, গাবতলী থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিব হোসেন, এসআই মোঃ মজিবর রহমান, এসআই মোহাম্মদ আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরন করে।







