, ,

ফেনী জেলা কারাগার-২ এ মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ।

নিউজটি শেয়ার করুন

আজ ২০/০৭/২০২৬ তারিখে ফেনী জেলা কারাগার-২ এ বন্দীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে অবহিত করার লক্ষ্যে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা কারাগার-২ এর জেলার জনাব ফেরদৌস মিয়া । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আব্দুল হামিদ। তিনি বন্দীদের উদ্দেশ্যে মাদকাসক্তির সামাজিক, পারিবারিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে সকলকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। এছাড়াও তিনি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত জীবন গঠনে সচেতন হওয়ার জন্য বন্দীদের উদ্বুদ্ধ করেন।
সভায় উপস্থিত বন্দীরা মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করেন এবং মাদকবিরোধী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে বন্দীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।