ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর ও বড়গ্রাম বিওপি কর্তৃক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৪,৩৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয় ২৯ বিজিবি ফুলবাড়ি। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ৩,৫১,২০০ /-(তিন লক্ষ একন্ন হাজার দুইশত) টাকা।
ভবিষ্যতেও ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ২৯ বিজিবি ।







