অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১০৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয় ফুলবারি ২৯ বিজিবি দিনাজপুর । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ৮৩,২০০/- ( তিরাশী হাজার দুইশত টাকা )
ভবিষ্যতে ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুরের ফুলবাড়ি ২৯ বিজিবি ।






