অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা, রসুলপুর, দাইনুর বিওপি কর্তৃক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৩৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৭৪০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয় মর্মে জানাযায় ।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য-৩,৮৩,০০০/- (তিন লক্ষ তিরাশি হাজার) টাকা।
ভবিষ্যতেও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ।
Views: 3







