গত ১০ অক্টোবর ২০২৬ ইং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন,৩৪৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয় মর্মে জানাযায় । আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য-৫২,২০০/- (বাহান্ন হাজার দুই শত টাকা।
ভবিষ্যতেও ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ফুলবাড়ি ২৯ বিজিবি ।







