পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ায় সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বগুড়া জেলা কমিটি।
রবিবার (১১ অক্টোবর) শহরের সাতমাথায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক ইঞ্জি. সাইফুল ইসলাম রনি।সদস্য সচিব এনামুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান এবং সাংগঠনিক সম্পাদক শহীদ-উন নবী সালাম ও কে এম খাইরুল বাশার।
সমাবেশে জেলা কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







