মোছাঃ তাহেরা খাতুন
Bangladesh B G B দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, নারী ও শিশু অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে B G B বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানে অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ১৭১৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন 42 B G B এর অধীনস্থ পরমেশ্বরপুর Bop র একটি টহল দল কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৫-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নাড়াবাড়ী নামক স্থান হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ২৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় বলে জানাগেছে।
মাদক চোরাচালান কারবারি আসামি -মোঃ মোকাররম হোসেন (৪০), পিতা-মোহাম্মদ আলী, গ্রাম-রতনোর, পোস্ট-আকরগ্রাম, থানা- উপজেলা বিরল, জেলা-দিনাজপুর।
মাদক ব্যবসায়ীকে জনাব ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বিরল, দিনাজপুর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক চোরাচালান কারবারি আসামী মোঃ মোকাররম হোসেন’কে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় জানিয়েছেন B G B । পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য-৬,৯০০/ টাকা। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে 42 B G B ।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ B G B এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান বর্ডার গার্ড Bangladesh B G B ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে B G B ।







