পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী মোঃ আজিজুল ইসলাম (আজিজ)
উপজেলার ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন কালিয়াকৈর উপজেলা নির্বাচনকে ঘিরে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ আজিজুল ইসলাম (আজিজ) বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানির মাধ্যমে মানুষ আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
ঈদের প্রকৃত শিক্ষা হলো ভ্রাতৃত্ববোধ, মানবিকতা ও পরস্পরের প্রতি সহানুভূতি বৃদ্ধি করা। তিনি আরও বলেন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। মোঃ আজিজুল ইসলাম আজিজ হরিণহাটি এলাকাসহ এবং ইউনিয়নবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমানের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
একই সঙ্গে তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।







