মোঃ জামান মোল্লা, নরসিংদী প্রতিনিধি: রক্ষক যখন ভক্ষক হয়, নরসিংদীর শেখের চর বাবুরহাট কাপড়ের বাজারে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে নেওয়া হয় পাওয়ার দলিল,এই ঘটনাকে কেন্দ্র করে দোকান দখলচেষ্টা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
আজ সকালে ভগীরথপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন জমিওদোকান মালিক শাহীন ভূইয়ার মেয়ে সাদিকা আক্তার সাথী। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন, এ বিষয়ে নরসিংদী দেওয়ানী আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও বিবাদী শহীদুল্লাহ বাহার ও তার লোকজন তা অমান্য করে বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি বোরহানকে সঙ্গে নিয়ে জমি ওদোকান দখলের চেষ্টা চালায়। এ সময় ভাড়াটিয়াদের দোকানের তালা ভেঙে প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। আরও অভিযোগ করা হয়, থানায় মামলা করতে গেলে তা গ্রহণ না করে উল্টো জমির মালিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে সায়মা আক্তার,আরও বলেন তার বাবা ভাইদের বিরুদ্দে মিথ্যা মামলা ও ভয়বিতি প্রদর্শন করে যাচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে দিন কাটাচ্ছে,ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেন, ভাড়াটিয়া গোলাপ মিয়া সহ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







