, ,

নবীনগর উপজেলা রতনপুর গ্রামের অসহায় গোলাপী বেগমকে ঘর উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজটি শেয়ার করুন

দীর্ঘদিন ফুটপাতে মানবেতর জীবনযাপন করা গোলাপী বেগম কে নগদ অর্থ ও একটি ঘর উপহার দেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সৌজন্যে নির্মিত নতুন উপহারের ঘর আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করেন।

আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গোলাপী বেগমের হাতে নতুন ঘরের চাবি ও কাগজপত্র তুলে দেন।

ব্রাহ্মণবাড়িয়া ০৫ নবীনগর আসনের এমপি এড এম এ মান্নানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বিগত আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে বলেন, আমরা একটা বিপর্যস্ত ও বিধ্বস্ত দেশ পেয়েছি। লুটপাট করে দেশের অর্থনীতিকে ধংস করে দেওয়া হয়েছে। দেশের বিদুৎ গ্যাস জালানী খাত দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশি ঋণ করে লুটে নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ। এখন বাংলাদেশে এলে শেখ হাসিনার বিচার হবে।

অন্তর্বর্তীকালীন সরকার ঐ পথে হেটেছে। দেশের কোন উন্নয়ন কাজ করেনি। আমরা কাজ শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মত এমন মানবিক নেতা বিশ্বের কোথাও পাবেন না। তিনি একটি ক্লিন ও একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে চান,তাই তিনি তার নেতা কর্মীদের স্ব স্ব এলাকায় সকল সমস্যা সমাধান ও মানবিক কাজে সম্পৃক্ত হবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর-৩ আসনের সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল; ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর ইসলাম মাসুদ, নবীনগর পৌরবিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, নবীনগর উপজেলা পিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল,নবীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা আব্দুর রহিম,আবুল বাশার,মোবারক হোসেন।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিয়ে দেখার জন্য তাঁর অতিরিক্ত প্রেস সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

বক্তৃতারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে দেশব্যাপী এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

রতনপুর গ্রামের অসহায় গোলাপী বেগমন নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত অসহায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তাঁর দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্টের জীবনে আজ শেষ হলো।আল্লাহ্ কাছে শুকরিয়া আদায় করি। তারেক জিয়ার জন্য দোয়া করি। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন। তার জীবনে একটি নিরাপদ আশ্রয় যেন নতুন অধ্যায়ের শুভ সূচনা করল।