ত্রিশ লক্ষের রক্তে লেখা
মাটির এই ইতিহাস,
যে শপথে ছিলে প্রহরী,
আজ করলে সর্বনাশ!
গোয়েন্দার হাতে পতাকা,
রক্ষার সেই প্রতিজ্ঞা—
আজ তা কেবল বিশ্বাসঘাত,
দেশদ্রোহের অলঙ্কার।
দেশের ভাতে বড় হলে,
দেশকেই দিলে ঘা,
যে মাতৃভূমি বুকে নিলে,
তাকেই করলে বেঈমানী।
কেউ যে বন্দি করত মানুষ,
গুম হত ভিন্ন মতের স্বরে,
সাভারে নিরহী ছাত্র-জনতা,
নির্বিচারে বুলেটের নিশানায় ঝরল বহুপ্রাণ।
কেন গেলে শত্রু দেশে,
কার ভয়ে এই পালা?
যে দেশ দিয়েছে পরিচয়,
তারই হলে কালা!
বুকের রক্তে গড়া যে পতাকা,
তুমি দিলে ধুলোয়,
শহীদের মুখে ঝরল অশ্রু,
লজ্জা ছড়ায় বাতাসে।
পালিয়ে যারা বাঁচতে চায়,
তারা মৃত প্রাণ,
ইতিহাসের পাতায় লেখা—
ধিক্কার সেই নাম।
উঠো আজ, হে তরুণ প্রহরী,
রক্তে জ্বালো শপথ,
দেশদ্রোহের শেষ অবধি
চুকবে এই ঋণ-পথ।
বাংলার মাটি শহীদের তরে,
রক্তে স্নাত রয়,
দেশের মাটিতে মাথা নোয়াবে
পরের আশ্রয়ে কখনও না।





