, ,

দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: গাঁজা, হত্যা ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার ৮

নিউজটি শেয়ার করুন

​কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার মোট ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে,গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা মামলার আসামি ১ জন, ডাকাতি মামলার ৩ জন, ডাকাতির প্রস্তুতির ২ জন, চুরি মামলার ১ জন এবং মাদক মামলার ১ জন রয়েছে,
​দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় থানার বিভিন্ন টিম এসব অভিযান পরিচালনা করে,
​অভিযান ও গ্রেফতারের বিবরণ:
​গাঁজাসহ গ্রেফতার: গত ১ আগস্ট ২০২৬ রাত ৭:৪৫ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ মনির হোসেনের নেতৃত্বে পুলিশ দল পৌরসভা এলাকায় স্পেশাল ডিউটি পালনকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে তল্লাশি চৌকি বসায়, এ সময় হেঁটে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে মোসাঃ সোনিয়া আক্তার প্রঃ রিয়া মনি (২০)-কে আটক করা হয়, পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, গ্রেফতারকৃত সোনিয়া ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে,
​হত্যা মামলার আসামি: ১ আগস্ট রাত ৮:৩০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দাউদকান্দি থানাধীন শহীদনগর এলাকা থেকে হত্যা মামলার আসামি মোঃ ওমর ফারুক প্রঃ জীবন (২৬)-কে গ্রেফতার করেন, তিনি বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ার এলাকার মোঃ সাগর মিয়ার ছেলে,
​ডাকাতি মামলার আসামি: ২ আগস্ট রাত ৩:৩০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) আজিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ সবজিকান্দি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেফতার করে, গ্রেফতারকৃতরা হলেন—তুজারভাঙ্গা গ্রামের মোঃ সুমন (৩০), এবং মাইথারদিয়া গ্রামের মোঃ আলামিন (২৬) ও মোঃ শরীফ (৩৩)
​ডাকাতির প্রস্তুতি মামলার আসামি: ২ আগস্ট রাত ১:২০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) আরিফুর রহমানের নেতৃত্বে দাউদকান্দি উপজেলা গেট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির মামলায় মোঃ সজীব (২১) ও মোঃ নাছির (৩০) নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়,
​চুরি মামলার আসামি: ২ আগস্ট রাত ২:৩০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে দাউদকান্দি থানাধীন দোনারচর এলাকা থেকে চুরি মামলার আসামি মোঃ হৃদয় মিয়া (২৫)-কে গ্রেফতার করা হয়, তিনি তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে,

​গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে