, ,

তিন পার্বত্য জেলায় কৃষি উৎপাদন ও অর্থনীতি বহুমুখীকরণে সেমিনার

নিউজটি শেয়ার করুন

তিন পার্বত্য জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি অর্থনীতি বহুমুখীকরণের লক্ষ্যে খাগড়াছড়িতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্কিম পরিচালক ও উপ-পরিচালক মংছেনলাইন রাখাইনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকার অতিরিক্ত উপপরিচালক মো. আহসানুল হক চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্মসচিব ও সদস্য-অর্থ সুমন বড়ুয়া এবং উপসচিব ও সদস্য-বাস্তবায়ন জাহিদ ইকবাল।

সেমিনারে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের কৃষিকে আধুনিক ও বহুমুখীকরণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
এসময় কৃষক, উদ্যোক্তা, খামারি, সমবায়ী ও উৎপাদকদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে খাগড়াছড়ির নয়টি উপজেলার প্রান্তিক কৃষক ও কৃষি উদ্যোক্তারা অংশ নেন।
ভবেশ ত্রিপুরা , খাগড়াছড়ি, ০৪-১০-২০২৬