, ,

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান- ৪২ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়।

এসময় সন্দেহভাজন একটি নোয়াহ্ ভক্সি মাইক্রোবাসে তল্লাশি করে গাড়ির বনেটের নিচ থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা, গাড়ি ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।