, ,

‎টেকনাফ মডেল থানা পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে অপহরণের নাটক ফাঁস :উদ্ধার-১

নিউজটি শেয়ার করুন

‎কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে ২২ নভেম্বর ২০২৫ রাত ১২ ঘটিকা থেকে ০৪.০০ ঘটিকা পর্যন্ত টেকনাফ মডেল থানা পুলিশের দক্ষ, নিবিড় ও শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করেন।
‎
‎চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার জিডি নং–১৪৮৫ (তাং–২০/১১/২০২৫ খ্রি.)–এর ভিকটিম মোঃ আবু হানিফ (৫৫), সাং–চারিয়া, মির্জাপুর ইউনিয়ন, হাটহাজারী, চট্টগ্রাম কে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কুরাবুইজ্জা পাড়া এলাকা থেকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়।
‎
‎উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম কোনো অপহরণকারীর হাতে পড়েননি বরং তিনি নিজেই আত্মগোপনে থেকে একটি ‘অপহরণ নাটক’ সাজান।
‎
‎গত ১৩/১১/২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় তিনি নিজ বাড়ি হাটহাজারীর চারিয়া কাজীপাড়া থেকে বের হয়ে টেকনাফের কুরাবুইজ্জা পাড়ায় চলে আসেন এবং নিজের ব্যবহৃত সব মোবাইল সিম বন্ধ করে আত্মগোপনে থাকেন।
‎
‎ভিকটিম প্রায় এক মাস পূর্বে (১৮/১০/২০২৫) প্রথম স্ত্রীকে না জানিয়ে কুরাবুইজ্জা পাড়ার নুরুল হাকিমের বিধবা কন্যা সানজিদা বেগম (৩৫)–কে দ্বিতীয় বিয়ে করেন।
‎
‎দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবন ও পারিবারিক কলহের কারণে তিনি প্রথম স্ত্রী খদিজা বেগমের কাছে বিষয়টি গোপন রাখেন।
‎
‎আত্মগোপনে থেকেই তিনি নিজ পরিবারের নিকট ৪ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ‘অপহরণ’ ঘটনার নাটক সাজান।
‎
‎মুক্তিপণ আদায়কে বিশ্বাসযোগ্য করতে ভিকটিম নিজেই তার শ্যালক কাসিম (২৭) কে দিয়ে হাত-পা বেঁধে সমুদ্র পাড়ের ঝাউবাগানের ভেতর গাছের সাথে বেঁধে ভিডিও ধারণ করান এবং তা পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করেন।
‎
‎উদ্ধারের সময় ভিকটিমের নিকট থেকে ০২টি মোবাইল ফোন, ০৫টি সিমকার্ডসহ অপহরণ নাটক তৈরির ভিডিওসমূহ উদ্ধার করা হয়।
‎
‎ভিকটিমের স্বীকারোক্তি অনুযায়ী-তিনি দ্বিতীয় স্ত্রী ও তার প্রথম স্বামীর দুই সন্তানকে নিয়ে মুক্তিপণের টাকা হাতে পেলে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেন।
‎
‎টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদ নূর জানান, হাটহাজারী থানায় নিখোঁজ ব্যক্তির জিডির সূত্র ধরে টেকনাফ মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় মাত্র ৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে কৌশলে আত্মগোপনে থাকা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
‎
‎উদ্ধারকৃত ভিকটিমকে তার সহোদর ভাইয়ের জিম্মায় প্রদান করা হয় এবং বিষয়টি হাটহাজারী মডেল থানাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পরামর্শ প্রদান করা হয়েছে।