, ,

গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

মোঃ ইউছুফ ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুণবতী ইউনিয়ন শাখার গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় গুণবতী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গুণবতী ইউনিয়ন আমীর মোঃ ইউছুফ মেম্বার-এর সভাপতিত্বে,
জামায়াতে ইসলামী গুণবতী ইউনিয়ন সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন লিটন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোঃ শাহাজাহান।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক মোঃ আব্দুল মতিন,
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দিন মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আমীর মোঃ মাহফুজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, বাংলাদেশ মসজিদ মিশন চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, গুণবতী ইউনিয়ন সহকারী সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী ও সুধীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ শাহাজাহান বলেন, “একটি নৈতিকতা সম্পন্ন, আদর্শ সমাজ বিনির্মাণে গণশিক্ষার কোন বিকল্প নেই। মানুষকে কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান দিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।”

বিশেষ অতিথিরা বলেন, ইসলামী শিক্ষার প্রসার, সামাজিক অবক্ষয় রোধ এবং আগামী প্রজন্মকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের গণশিক্ষা বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।